ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

 যদি কোন গ্রাম্য ডাক্তার ডেঙ্গু রোগীকে ক্লিনিকে ভর্তি করে তাহলে ওই ডাক্তারসহ ক্লিনিক মালিককে ২ মাসের জেল: ডিসি মোস্তফা কামাল

admin
September 12, 2019 8:32 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ,নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ও ডেঙ্গু বিস্তার রোধে সার্বিক অগ্রগতি সম্পর্কে জনসচেতনতামূলক পর্যালোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অফির্সার্স ক্লাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় তিনি বলেন, ডেঙ্গু সাতক্ষীরা জেলায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে যা এখনও নিয়ন্ত্রণে আসেনি। আজও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ জন পরীক্ষা করিয়েছে তাদের মধ্যে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এমতাবস্থায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

যদি কোন গ্রাম্য ডাক্তার কোন ডেঙ্গু রোগীকে ক্লিনিকে ভর্তি করে তাহলে ওই ডাক্তারসহ ক্লিনিক মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের জেল প্রদান করা হবে।

এসময় তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে প্রত্যেকে বিদ্যালয় ছুটির পর বাড়ি বাড়ি যেয়ে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করুন।

ন্যাশনাল সার্ভিস কর্মী মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.শেখ তৈয়েবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তজার্তিক প্রশিক্ষণপ্রাপ্ত গাজী মিজানুর রহমান, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।