মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলার শিক্ষার্থীদের জন্য সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির জন্য সার্বিক সহযোগিতা দিতে চায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন “দরদী ফাউন্ডেশন”। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠনটি ভর্তি যুদ্ধে অংশ গ্রহণকারীদের সার্বিক সহযোগিতা করতে ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগের বিষয় ঘোষণা দিয়েছে। ছাত্রদের এই সংগঠনটি ইতিমধ্যে ক্যারিয়ার গঠন এবং সমাজসেবা এ দুটি অভিমুখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। সকাল দশটায় “গ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪, ২০, ২১ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে চ, ক, খ, ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার উইনস্ এর অংশ হিসেবে “দরদী সমাজসেবা ফাউন্ডেশন ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য সেবা সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দরদী’র ব্যানারে হেল্পডেক্স বসানো হবে। এমনকি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও সংগঠনটি জানিয়েছেন। ঢাবি, জবি, জাবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক দেবহাটা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের রাতের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এছাড়া যে কোন তথ্যের জন্য আহছান উল্লাহ পারভেজ-০১৫১৫৬২০১৫৮, মামুন-০১৮৫৬৩৫১০৮২, নাসিম-০১৮৩৫৯৯২১৫১ এবং সুমাইয়া-০১৯৫২১৩২৮৭৭ এর মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।
