ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দেবহাটার শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা দিতে চান “দরদি ফাউন্ডেশন”

admin
September 12, 2019 7:55 pm
Link Copied!

মীর খায়রুল আলম: সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলা শিক্ষার্থীদের জন্য সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির জন্য সার্বিক সহযোগীতা দিতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন“দরদি ফাউন্ডেশন”। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠনটি ভর্তি যুদ্ধে অংশ গ্রহনকারীদের সার্বিক সহযোগীতা করতে ইতিমধ্যে তাদের নাম্বার যোগাযোগের বিষয়ে ঘোষনা দিয়েছে। ছাত্রদের এই সংঠনটি ইতিমধ্যে ক্যারিয়ার গঠন এবং সমাজসেবা এ দুটি অভিমুখে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে চলেছে।
শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। সকাল দশটায় “গ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪, ২০, ২১ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে চ, ক, খ, ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার উইনস্ এর অংশ হিসেবে “দরদি সমাজসেবা ফাউন্ডেশন” ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দরদি’র ব্যানারে হেল্পডেক্স বসানো হবে। এমনকি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও সংগঠনটি কাজ করবে। ঢাবি, জবি, জাবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক দেবহাটা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের রাতের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এছাড়া যে কোন তথ্যের জন্য আহছান উল্লাহ পারভেজ-০১৫১৫৬২০১৫৮, মামুন-০১৮৫৬৩৫১০৮২, নাসিম-০১৮৩৫৯৯২১৫১ এবং সুমাইয়া-০১৯৫২১৩২৮৭৭ এর মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।