স্টাফ রিপোর্টার: পৌর আ’লীগের সভাপতির সাথে পৌর ৩নং তরুণ লীগের নব-গঠিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা হাট খোলা মোড়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সায়ীদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলার শেখ আ. সেলিম, ওয়ার্ড তরুণ লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির (বাপ্পী), সহ-সভাপতি শেখ তুহিন, সোহাগ, যুগ্ম সম্পাদক আশুতোষ দেবনাথ বাবু, রাজু, আসিফ সরদার, মামুন, নেছার, উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুণ লীগকে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
