ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করলেন উপজেলা খাদ্য কর্মকর্তা

admin
September 12, 2019 11:00 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার নিমের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে খাদ্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজের ব্যক্তিগত উদ্যোগে চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না এ চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ শিক্ষক-শিক্ষার্থীরা খাদ্য কর্মকর্তার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।