ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় এক যুবককে মারপিট করে আটকে রাখার অভিযোগ

admin
September 12, 2019 10:59 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ইয়াসিন হোসেন নামে এক যুবককে মারপিট করে বাড়িতে আটকে রাখার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইয়াছিন হোসেন ভিলেজ পাইকগাছার জামাইপাড়া গ্রামের ইউসুফ আলী সানার পুত্র। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ইয়াসিন হোসেন পাইগাছা থানা এ অভিযোগ দায়ের করেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ভিলেজ পাইকগাছা গ্রামের জামাইপাড়া নামক স্থানে ইয়াসিন হোসেনকে একই এলাকার সামছুর শেখের পুত্র আনোয়ার হোসেন ওরফে আনু শেখ ইউসুফের বাড়ি হতে জোরপূর্বক তুলে নিয়ে মারপিট করে আনোয়ারের বাড়িতে আটকে রাখে। এ সংবাদ পেয়ে ইয়াসিনের মা ও এলাকার লোকজন তাকে উদ্ধার করতে গেলে আনোয়ার, পুত্র মহিন তাদের সহযোগী দেলোয়ার হোসেনের পুত্র মুন্না, জনৈক খায়রুল ইসলাম, কাদের, ইমন সম্মিলিতভাবে ইয়াছিন ও তার মা’কে পুনরায় মারপিট করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে আনলে বুধবার সকালে আনুর নেতৃত্বে তাদের সহযোগীরা ইউসুফের বাড়িতে ঢুকে ঘর-দরজা ভাঙচুর করে। এ ঘটনায় ইউসুফ বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাইকগাছা থানার ওসি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।