ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা অনুষ্ঠিত

admin
September 12, 2019 11:05 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কপোতাক্ষ অববাহিকা পানি কমিটি এ সভার আয়োজন করে। কমিটির সভাপতি এম ময়নুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ সাক্ষর। এ সময় সভায় কপোতাক্ষ নদীতে চলমান পলির অবক্ষেপন তুলে ধরে করণীয় নির্ধারণ, কপোতাক্ষ নদের ২য় ফেইজের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু এবং কপোতাক্ষ নদের ক্রসড্যাম স্থাপনে নির্দিষ্ট সময়মতো বাস্তবায়নের বিষয়টি উঠে আসে। পাশাপাশি কপোতাক্ষ পাড়ের চলমান টিআরএম এর সুষ্ঠু বিল ব্যস্থাপনাসহ শিবসা নদীর অববাহিকায় টিআরএমকে যুক্ত করে প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার পরিচালনায় সভায় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দার, কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি মোস্তারী সুলতানা পুতুল, সদস্য অধ্যাপক অচিন্ত্য সাহা, শেখ আব্দুল হান্নান, মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, মো. সফিকুল ইসলাম, আশরাফুন নাহার আশা, মঞ্জুয়ারা বেগম, জেবুন্নেছা খানম, মোড়ল আ: শুকুর, মোছা. এসনেয়ারা খানম, রবীন্দ্র নাথ কর্মকার, অধ্যাপক নন্দী দিপঙ্কর, অজিত সরকার, সাবিনা ইয়াসমিন, ঝর্না রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।