ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় খাল থেকে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার

admin
September 12, 2019 9:38 pm
Link Copied!

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের একটি খাল থেকে ডলি (২২) নামের এক প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ঢেপখালি এলাকার লাবণ্যবর্তী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ডলি উত্তর কুলিয়া গ্রামের আমির আলীর প্রতিবন্ধী মেয়ে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ১০টার দিকে খালে একটি মরদেহ দেখতে পেয়ে দেবহাটা থানা পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাতপাতাল মর্গে প্রেরণ করে। প্রতিবন্ধী যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কুলিয়ার একটি খাল থেকে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।