ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন দেলোয়ার হোসেন

admin
September 12, 2019 2:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন দেলোয়ার হোসেন (৪৮)। তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ থানায় আসেন। এরপর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি’র সাথে সাক্ষাত করেন।

পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে নব যোগদানকৃত ওসি বিদায়ী অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন ।

এর আগে দেলোয়ার হোসেন গাজীপুর রিজিওনের মাওনা হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ।

সদ্য বিদায়ী ওসি হাসান হাফিজুর রহমানকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।