ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটর সাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin
September 12, 2019 10:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পিরোজপুর মোড় সংলগ্ন এলাকায় মোটর সাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বদর উদ্দিন গাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে বৃদ্ধ বদর উদ্দিন গাজী নিজ বাড়ি থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পিরোজপুর নামক স্থানে পৌছালে কালিগঞ্জের দিক থেকে আসা একটি মোটর সাইকেল ও সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী বদর উদ্দিন গাজী গুরুতর আহত হন । ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় মোটর সাইকেল চালক।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বদর উদ্দিনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাতপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। খুলনায় যাওয়ার পথে পথিমধ্যে বেলা ২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।