ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় মহিলা মেম্বারের স্বামীর বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

admin
September 12, 2019 9:38 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের এক মহিলা মেম্বারের স্বামীর বিরুদ্ধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কেঁড়াগাছি ইউনিয়নের মহিলা মেম্বর রুবিনা খাতুনের স্বামী আব্দুস সালামের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনা সূত্রে স্থানীয়রা জানায়, আব্দুস সালাম গত শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার সরকারি গাছ কাটে। পরে গাছ কেটে ভ্যান যোগে স্থানীয় মান্নানের স-মিলে নিয়ে রাখে মহিলা ইউপি সদস্যের স্বামী আব্দুস সালাম। পরবর্তীতে রাস্তায় থাকা অবশিষ্ট ডালপালা ইঞ্জিন চালিত ভ্যান যোগে নিজ বাড়িতে নিয়ে গেছে সে। এ সময় কয়েকজন ব্যক্তি গাছ কাটার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং ছবি তোলে। পরে তারা বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানায়। কার নির্দেশে তিনি সরকারী গাছ কেটেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন ও কাকডাঙ্গা বিওপি’র এফ এস কমান্ডারের অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। এ বিষয়ে কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। কাকডাঙ্গা বিওপি’র এফ এস গাছ কাটতে নির্দেশ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের এখতিয়ারের বাইরে। সুতরাং এ ব্যাপারে আমরা কিছুই জানি না। সরকারি গাছ কাটার নির্দেশ আমরা দেই নি। কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান বলেন,গাছ কাটার বিষয়টি আমাদের দেখার বিষয় নয়। এ ব্যাপারে কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল বলেন, বিষয়টি জানতে পেরেছি, খোঁজ খবর নিতে হবে। এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহ নেওয়াজ বলেন, বিষয়টি দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।