ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় পৃথক অভিযানে ৪ব্যক্তি আটক

admin
September 12, 2019 9:51 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পৃথক অভিযানে ৪ব্যক্তিকে আটক করেছে পুলিশ । এদের মধ্যে নারী-শিশু নির্যাতন মামলায় একজন, ওয়ারেন্টভূক্ত দু’জন ও মাদক ব্যবসায়ী একজন। উদ্ধার করা হয়েছে ১০৪ বোতল ফেনসিডিল।
বুধবার দিবাগত রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করে পুলিশ ।
আটককৃতরা হলো- কলারোয়া বাজারের মৃত শেখ আসাদুর রহমান বাবলার পুত্র নারী-শিশু নির্যাতন দমন মামলার আসামি আজমল হোসেন হৃদয় (১৯), পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ঝিকরা গ্রামের মৃত আব্বাস মোড়লের পুত্র শওকত মোড়ল (৪৯), গণপতিপুর গ্রামের সবুর আলীর পুত্র রফিকুল ইসলাম এবং হিজলদী গ্রামের আমজেদ কারিগরের পুত্র নাজমুল ইসলাম (২৮)।
থানা সূত্র জানায়- পুলিশের পৃথক টিম কাজিরহাট এলাকা থেকে হৃদয় ও ওয়ারেন্টভূক্ত আসামিদের তাদের বাড়ি থেকে এবং নাজমুলকে তার বাড়ি থেকে ১০৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, আটককৃতদের বৃহস্পতিবার সাতক্ষীরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।