কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) পুনঃর্গঠনের লক্ষে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে প্রোমোটিং রাইটস অফ দলিত অ্যান্ড এক্সক্লুডেড পিপলস প্রোজেক্ট এর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা দলিত পরিষদের সভাপতি জয়দেব দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরপদ দাস। অনুষ্ঠানে প্রদীপ প্রকল্প পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আল আমিন। সভায় কলারোয়া দলিত পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন সভাপতি- জয়দেব দাস জয়, সহ.সভাপতি আনন্দ সরকার, সিবাষ্টিন মিত্র, সর্মিলা রায়, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, সহ.সাধারণ সম্পাদক অরুন বিশ্বাস, সহ.সাধারণ সম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক রণজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাম প্রসাধ দাস, সহ.সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাস, প্রচার সম্পাদক সন্তোষ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা কল্যাণী দাস, সমাজ কল্যাণ সম্পাদক সনজিত দাস, দপ্তর সম্পাদক সুজিত কুমার দাস প্রমুখ।
