ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি

admin
September 12, 2019 12:03 am
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের এসএমসি সদস্য আতাউর রহমান লাভলুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধের র‌্যালিটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ ও থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস। র‌্যালি শেষে অতিথিবৃন্দ সোনাবাড়িয়া মঠ মন্দির সংলগ্ন এলাকার কয়েকটি বাড়িতে যেয়ে ডেঙ্গু প্রতিরোধের লিফলেট বিতরণ করেন। পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের আত্মতুষ্টির কোনো কারণ নেই। এডিস মশার অস্তিত্ব এ এলাকায়ও রয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এডিস মশার প্রজনন ক্ষেত্র বিনষ্ট করতে হবে। সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এলাকার বাড়ি বাড়ি যেয়ে ডেঙ্গু সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধ করবে। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, সাংবাদিক আতাউর রহমান, এমএ সাজেদ, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ জুলফিকারজ্জামান জিল্লু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।