আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজার তালা সুপার গ্লু আঁঠা দিয়ে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। স্কুলের তালা ভেঙে ক্লাস করতে হয়েছে শিক্ষার্র্থীদের। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতের আঁধারে কে বা কারা এ কাজটি করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্কুলে এসে বিষয়টি জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষক দুর্লভ চন্দ্র্র মন্ডলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তিনি জানান, বৃহস্পতিবার স্কুলে এসে দেখি এই অবস্থা। স্কুলের ৬টি কক্ষের তালার মধ্যে ৫টিতে সুপার গøু আঁঠা দিয়ে বøক করে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা স্থানীয় মেম্বর রেজওয়ান সরদারকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে তালা ভেঙে দিলে ভেতরে ঢুকে স্কুলের কার্যক্রম শুরু করি। স্কুল বাউন্ডারি অরক্ষিত থাকায় রাতের আঁধারে কে বা কারা এ কাজ করেছি বুঝতে পারছি না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
