ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

admin
September 11, 2019 11:59 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় শোক র‌্যালি ও তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শোকাবহ পবিত্র আশুরা পালিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আহলে বাইত (আ:) এর ভক্ত বৃন্দের আয়োজনে ৬১ হিজরির ১০ই মহররম কারবালা প্রাঙ্গণে শহীদদের সর্দার ইমাম হুসাইন ও তার প্রাণপ্রিয় সাথিদের মহান আত্মত্যাগের ঘটনা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় শোক র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর ও দেবহাটা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা ইমামবাড়ি মসজিদে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাও. মোশাররফ হোসেন ও মাও. সেলিম হোসেন। এ সময় শোক র‌্যালি ও তাজিয়া মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্তজা আনরুল হক, আকবর আলী মাস্টার, আসাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নওহা মার্সিয়া পাঠ করেন মামুন মেহেদী ও আমজাত হোসেন। এদিকে বেলা ৩টায় পারুলিয়া আহলে বাইত (আ:) এর ভক্ত বৃন্দের আয়োজনে শোক র‌্যালি বের হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া ইমামবাড়ি মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমামবাড়ি জামে মসজিদের ইমাম শেখ আলী মোস্তাক আহমেদ। এ সময় শোক র‌্যালি ও তাজিয়া মিছিলে অংশ গ্রহণ করেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোনতাজুর রহমান ময়না, মনিরুজ্জামান কেল্টু, ইউনুস, আইয়ুব, ফরহাদ, আরাফাত, বাকের আলী, আলমগীর, ডাবলু, তরিকুল, মাহফুজ, বজলু, আমজাদ, সোহেল, তিতুমীর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।