ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরা ইউনিয়নের বালিয়াদাহ টু চাদকাটি রাস্তার বেহাল দশা

admin
September 11, 2019 11:49 pm
Link Copied!

মাগুরা (তালা) প্রতিনিধি: দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদাহ থেকে চাদকাটির রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই ব্যাহত হয় যাতায়াত। প্রতিনিয়ত যান চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে চোখে পড়ে তালার মাগুরা ইউনিয়নের রাস্তাটির এই চিত্র। এলাকাবাসী জানায়, বালিয়াদাহ চাদকাটি হতে খলিষখালী যাওয়ার এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হয়নি। এখানে মাগুরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউশন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের এই একটাই রাস্তা। সামান্য বৃষ্টি হলেই পাল্টে যায় রাস্তার দৃশ্যপট। তখন রাস্তা দিয়ে আর চলাচলের মতো কোন অবস্থা থাকে না। রাস্তাটি অত্যন্ত জনবহুল হওয়া সত্তে¡ও কোন প্রকার ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। রাস্তাটি দ্রæত সংস্কারের ব্যাবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।