ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

admin
September 11, 2019 11:48 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উৎসর্গ এ অভিযানের আয়োজন করে। উৎসর্গ তথ্য মিডিয়া বিষয়ক সম্পাদক ডি এম আব্দ্ল্লুাহ আল মামুনের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমূহ ধ্বংস করা হয়। জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মত বিনিময় ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি গোলাম সারোয়ার, স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গের নির্বাহী সদস্য জামাল হোসেন, আব্দ্ল্লুাহ, মারুফ হোসেন, আফিয়া সালাম, সালমা খাতুন, প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।