ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশ

admin
September 11, 2019 8:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দের নামে আদালতে মিথা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে যুবলীগ আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্জ্ব আব্দুল মান্নান।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অণু, যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শ্যামনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মামুন লিটন, আব্দুল মজিদ, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহ আলম, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজা, সাধারণ সম্পাদক নান্নু, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হাসান লিটু, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু রায়হান, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক জিএম তারিকুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, রতনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন প্রমুখ। বক্তারা ভাড়াশিমলা এলাকার চিহিৃত ভূমিদস্যু আবুল হোসেন কর্তৃক উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হাসান নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানান এবং মামলা প্রত্যাহারের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এসময় যুবলীগের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।