কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) দু’টি সেমিফাইনাল খেলায় জয়লাভ করে জয়নগর ইউনিয়ন ও কলারোয়া পৌরসভা দল ফাইনালে উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ১ম সেমিতে দেয়াড়া ইউপিকে ২-০ গোলে পরাজিত করে জয়নগর ইউপি ফুটবল দল। বিকাল সাড়ে ৪টায় ২য় সেমিতে কলারোয়া পৌরসভা ফুটবল দলের ১০নং জার্সিধারী খেলোয়ার হাবিব জয়সূচক একমাত্র গোল করে কুশোডাঙ্গা ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। খেলা দু’টি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, মোশারাফ হোসেন, মাসউদ পারভেজ মিলন, আবু সাঈদ ও সাজু হালদার। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। মাঠের চারধারে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি মঞ্চে বসে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, শামছুদ্দীন আল মাসুদ বাবু, মাহবুবুর রহমান মফে, শেখ ইমরান হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড.শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, তামিম হোসেন প্রমুখ। আগামী ১৩সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনালে জয়নগর ইউনিয়ন ও কলারোয়া পৌরসভা পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
