আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনুর্ধ ১৭) ৩য় রাউন্ডের শেষ খেলায় খাজরা ইউনিয়ন একাদশকে ০-১ গোলে হারিয়ে দরগাহপুর ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে শ্রীউলা ও দরগাহপুর ইউনিয়ন একাদশের মধ্যে শিরোপা জয়ের চুড়ান্ত লড়াই হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে খেলায় খাজরা ইউনিয়ন ও দরগাহপুর একাদশের মধ্যে ফাইনালে ওঠার লড়াই অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্দ্ধ গোল শুন্য শেষ হয়। দ্বিতীয়ার্দ্ধে ৭৫ মিনিটে দরগাহপুর দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আফ্রিদী গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর খাজরা একাদশ গোল দিতে না পারায় আফ্রিদীর একমাত্র গোলেই ফাইনালে ওঠে দরগাহপুর।
খেলা পরিচালনা করেন নাসিরউদ্দীন, ফারুক রহমান স্বপন, শেখ মনির ও আনিছুর রহমান আনিছ।
খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ক্রীড়াসংস্থার সেক্রেটারি স,ম সেলিম রেজা সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ
