ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ ৮ ব্যক্তি আটক

admin
September 11, 2019 11:50 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৮ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পিএসআই সঞ্জীব সমদ্দার ও এএসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকা থেকে ২০ পিস্ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলেন গরালী গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে ওমর ফারুক ও গফ্ফার গাজীর ছেলে রুবেল গাজী। এ ঘটনায় তাদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ১১(৯)১৯ নং একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া একই রাতে এএসআই জয়নাল মোল্লা বকচর গ্রামের শফিকুল সানার ছেলে সিআর-৬২/১৯ নং মামলার আসামি সুজনকে, এএসআই পূর্ণানন্দ হরি কাপসন্ডা গ্রামের নওয়াব আলী সানার ছেলে সিআর-৩১৬/১৯ নং মামলার আসামি নজরুল সানা ও তার মেয়ে জামিলাকে, এএসআই কায়ছারুল ইসলাম প্রতাপনগর গ্রামের ছোহরাফ সরদারের ছেলে সিআর-১০৫/১৮ নং মামলার আসামি মারুফ ও তার স্ত্রী জোহরা খাতুনকে, এএসআই পূর্ণানন্দ হরি আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে জিআর-৮৬/১৯ নং মামলার আসামি জাকিম হোসেনকে আটক করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।