ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত

admin
September 9, 2019 11:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত মহড়ার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি),সাতক্ষীরার বাস্তবায়নে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকুলবাসীকে সচতেনতার লক্ষ্যে বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, এন ডিসি সজল মোল্লা, সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্টের স্টেশন ম্যানেজার আজিজুর রহমান প্রমুখ। মহড়ায় ঘূর্ণিঝড় উপক‚লবাসীকে কি ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। মানুষের অসচেতনতার কারণে বহু মানুষের প্রাণহানি হতে পারে এবং তা মোকাবিলায় কীভাবে কাজ করা যেতে পারে সে বিষয়ের উপর প্রদর্শিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।