ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরের চেয়ারম্যান নির্বাচন সংক্রান্ত মামলার হাইকোটের আদেশ চেম্বার জজে স্থগিত

admin
September 9, 2019 10:41 pm
Link Copied!

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা হলে নির্বাচন স্থগিত করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির চেম্বার জজ আদালত শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। উল্লেখ্য রমজাননগর ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান আকবর আলী সাতক্ষীরার নির্বাচনি ট্রাইবুনালে ০১/২০১৭ নং মামলা দায়ের করে। মামলাটির সাক্ষী চলছিল। এমতাবস্থায় এই মামলার কয়েকটি আদেশ চ্যালেঞ্জ করে মামলার বিবাদী বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন হাইকোর্টে ৮৭৩৯/১৯ নং রিট মামলা দায়ের করলে গত ২৭ আগস্ট এক আদেশে সাতক্ষীরার নির্বাচনি ট্রাইবুনালের ০১/২০১৭ নং মামলার কার্যক্রম স্থগিত করা হয়। সাবেক চেয়ারম্যান আকবর আলী হাইকোর্টের এই আদেশে ক্ষুদ্ধ হয়ে সুপ্রিম কোটের আপিল বিভাগে ৭৬১/১৯ নং সি এম পি দায়ের করে। বাদী পক্ষে মামলাটি শুনানি করেন সুপ্রিম কোট বারের সেক্রেটারি অ্যাড. মাহবুব উদ্দীন খোকন ও বিবাদী পক্ষে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আলতাফ হোসেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মাহবুব উদ্দীন খোকন বলেন হাইকোর্টের আদেশ চেম্বার জজে স্থগিত হওয়ায় নির্বাচনি ট্রাইবুনালে মামলা চলতে আর কোন বাধা থাকল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।