ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

admin
September 9, 2019 10:48 pm
Link Copied!

বল্লী প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মো. সিরাজ উদ্দীনের দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ (৮) পুকুরে ডুবে মারা যায়। গোসল করার সময় আব্দুল্লাহ গলায় গামছা বেঁধে মাছ ধরছিল। এক পর্যায়ে হাতে থাকা গামছার শেষ অংশ দ্বারা তার নাক মুখ ঢাকাপড়ে এবং নিশ্বাস বন্ধ হয়ে পানিতে ডুবে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলা ফায়ার সার্ভিসের এক ইউনিট দল এবং স্থানীয় মাছধরা জেলেদের সহযোগিতায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ঝাউডাঙ্গা হাইস্কুল মসজিদে জানাজা নামাজ শেষে তার লাশ রাজশাহী পিতার বাড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।