ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জামিন নামঞ্জুর, দুদকের দুর্নীতি মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদ কারাগারে

admin
September 9, 2019 12:52 pm
Link Copied!

সুপ্রভাত ডেস্ক:সাতক্ষীরা সদর হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি ক্রয়ের নামে ১৬ কোটি ৩১ লক্ষাধিক কোটি আত্মসাতের মামলায় সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়া হয়েছে। আজ সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালত এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী ৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হয়রানী না করার নির্দেশনা ছিল। তিনি সাতক্ষীরা দায়রা জজ আদালতে গতকাল রোববার সকালে জামিনের আবেদন জানান। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ না হওয়ায় পরে সেটি প্রত্যাহার করে নেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি সাতক্ষীরা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলা স্বাস্থ্য বিভাগের ১৮ কোটি টাকার মালামাল ক্রয়ে দুর্নীতির ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের পক্ষে এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামি সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৌহীদুর রহমানসহ ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র জানায়, পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, মামলার এসব আসামি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জেনেছে। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

৯ জুলাই এই ৯ জনের বিরুদ্ধে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন।

আসামি‌দের নাম :
১. ডাঃ তাওহীদুর রহমান , সাবেক সিভিল সার্জন, সাতক্ষীরা।
২. এ,কে, এম ফজলুল হক, স্টোর কিপার , সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা।
৩. মোঃ আনোয়ার হোসেন, হিসাব রক্ষক, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা।
৪. মোঃ জাহের উদ্দিন সরকার, প্রোপাইটর : মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিকেল কোং।
৫. মোঃ আব্দুর ছাত্তার সরকার, ফুলবাড়ী, দিনাজপুর।
৬. মোঃ আহসান হাবিব, ফুলবাড়ী, দিনাজপুর।
৭. মোঃ আসাদুর রহমান, ফুলবাড়ী, দিনাজপুর।
৮. কাজী আবু বকর সিদ্দীক, মাদারীপুর।
৯. এ,এইচ,এম আব্দুস কুদ্দুস, সহকারী প্রকৌশলী (অব:), নিমিউ এন্ড টিসি, ঢাকা।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে সাতক্ষীরা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতির কোনো ধরনের চাহিদাপত্র না থাকা সত্ত্বেও যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেন। জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয়, অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে দরপত্র আহ্বান, দরপত্র সংগ্রহ, দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ দিয়ে তিনটি মিথ্যা বিলের বিপরীতে মোট ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন।

এ মামলার আসামী হিসাবরক্ষক আনোয়ার হোসেন ইতোমধ্যে আত্মসমার্পণ করে জেল হাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।