ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ফেন্সিডিলসহ আটক-২

admin
September 9, 2019 10:52 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হল বকচর গ্রামের আফসার গাজীর ছেলে নজরুল গাজী ও আনুলিয়া গ্রামের খোকন গাজীর ছেলে মনিরুল গাজী। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে মাদক বিক্রির সময় প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রাম থেকে এসআই পীযুস কান্তি ঘোষ ও এএসআই জয়নাল মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের হেফাজতে থাকা ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের আসামি করে আশাশুনি থানায় ৯(০৯)১৯ একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।