ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

admin
September 9, 2019 10:51 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: ‘বহু ভাষার সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা’ এ স্লাগানকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা আবু মুছার উপস্থাপনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন করে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করতে বয়স্ক শিক্ষা, প্রাক-প্রাথমিক শিক্ষা, ঝরে পড়া শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছে। সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। তাহলে অচিরেই আমরা শত ভাগ স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হতে পারব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।