ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় রাউন্ডের ১ম খেলায় দরগাহপুর-শ্রীউলা ম্যাচ ড্র

admin
September 8, 2019 11:13 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনূর্ধ্ব ১৭) ৩য় রাউন্ডের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় শ্রীউলা ও দরগাহপুর ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে ১২ মিনিটে আলামিনের গোলে দরগাহপুর এগিয়ে যায়। ২০ মিনিটে শ্রীউলা দলের মোক্তাজুল গোল দিয়ে সমতা ফেরায়। এরপর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে দরগাহপুরের মাসুদুর রহমান গোল করে এগিয়ে থাকে। ৬৫ মিনিটে শ্রীউলা ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় মোক্তাজুল তার ২য় গোল করে শ্রীউলা পরাজয়ের হাত থেকে রক্ষা পায় এবং খেলাটি ড্র হয়। খেলাটি পরিচালনা করেন সামু চৌধুরী, সঞ্জয় কুমার বিশ্বাস, আব্দুল আহাদ, ইমরান হোসেন। খেলায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ক্রীড়াসংস্থার সেক্রেটারি স.ম সেলিম রেজা সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সোমবার (৯ সেপ্টেম্বর) দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় বেলা তিনটায় তৃতীয় রাউন্ডের ২য় শ্রীউলা বনাম খাজরা ইউনিয়ন একাদশ খেলায় অংশ নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।