ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ‘ক’ জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম আবদুল্লাহ আল-মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক স ম জালাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন প্রমুখ। ফাইনাল খেলায় গোবরদাড়ী জর্দিয়া স্কুল অ্যান্ড কলেজ ৪-৩ গোলে গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।
