ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে মডেল টেস্ট পরীক্ষার ১ম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

admin
September 8, 2019 11:04 pm
Link Copied!

এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার ১ম মডেল টেস্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম মডেল টেস্ট পরীক্ষায় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন, আমতলা বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭জন, মুকন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন, কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৯ জন, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন ও ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৩ জন ছাত্র এবং ৮৯ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছা. আসমা খাতুন। হল সুপারের দায়িত্ব পালন করেন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার দাস। কেন্দ্র সচিব মোছা. আসমা খাতুন বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম মডেল পরীক্ষা রোববার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। প্রতি বছরের মত এ বছরও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বল্লী ইউনিয়ন থেকে প্রতি বছর অসংখ্য ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ট্যালেন্ট-পুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। পরীক্ষার ফলাফল আরও উন্নত করার লক্ষে প্রতিটি শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং ছাত্র-ছাত্রীরা অনেক প্রস্তুতি নিয়েছে। আশাকরি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর বল্লী ইউনিয়নের ফলাফল আরো ভালো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।