ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিবন্ধীর জমি জবর দখলের চেষ্টা

admin
September 8, 2019 11:00 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় এক প্রতিবন্ধীর জমি জবর দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আদেশকেও তোয়াক্কা করছে না তারা। যে কারণে দ্বারে দ্বারে ধন্যা দিচ্ছে প্রতিবন্ধী সঞ্জয় কুমার বাছাড়। কাগজপত্র দৃষ্টান্তে জানা যায়, পাইকগাছা উপজেলার পশ্চিম কাইনমুখী মৌজায় ৩৫নং খতিয়ানে ৪টি দাগে সরকারি ভিপি লিজ কেস নং- ৯৬/১৯৮০-৮১ তে ২.০০ একর সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তি সরকারি রাজস্ব না দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল এক শ্রেণির মানুষ। অবশেষে পশ্চিম কাইনমুখী গ্রামের মৃত অনিল কৃষ্ণ বাছাড়ের পুত্র সঞ্জয় কুমার বাছাড় বাংলা ১৩৮৯ সাল হতে ১৪২৪ সাল পর্যন্ত ৩৫ বৎসরের বকেয়া ইজারা প্রদানপূর্বক উক্ত সম্পত্তির ইজারা গ্রহণ করেন। তখন থেকে অবৈধ দখলদাররা তার বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা শুরু করে। এক পর্যায়ে একই গ্রামের মৃত নির্মল চন্দ্র বাছাড়ের পুত্র সুভাষ চন্দ্র বাছাড় উক্ত ইজারার বিরুদ্ধে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তার আবেদন খারিজ হয়ে যায় এবং সঞ্জয়কে পরবর্তী ইজারা প্রদানের জন্য আদেশ প্রদান করেন। সুভাষ চন্দ্র বাছাড় নির্বাহী আদালতের আদেশের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আপিল করেন। জেলা প্রশাসক কার্যালয়ে উভয়পক্ষের শুনানি অন্তে নিম্ন আদালতের রায় বহাল রাখায় সুভাষ বিভাগীয়
কমিশনার কার্যালয়ে আবারও আপিল করেন। উক্ত আদালতে দু’পক্ষের শুনানি অন্তে সুভাষের আপিল নামঞ্জুর করে সঞ্জয় কুমার বাছাড়কে পরবর্তী ইজারা প্রদান করার জন্য আদেশ প্রদান করেন। সে মোতাবেক সঞ্জয় ১৪২৫ ও ১৪২৬ সালের জন্য ইজারা গ্রহণ করেন। কিন্তু প্রতিপক্ষ সুভাষ চন্দ্র বাছাড়রা সঞ্জয়ের সম্পত্তি অবৈধ দখলের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, লিজ ঘের মালিক মজিদ সানা প্রতিবন্ধী সঞ্জয়ের হারীর টাকা না দিয়ে বিভিন্ন তাল বাহানা শুরু করেছে। যে কারণে সঞ্জয় বিভিন্ন দপ্তরে ধন্যা দিয়ে চলেছে। এলাকার সচেতনমহল প্রতিবন্ধী সঞ্জয়ের সমস্যা সমাধানকল্পে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।