ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ঈদগাহ প্রাথমিক বিদ্যালয়ে স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা

admin
September 8, 2019 8:02 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় কমিটির আয়োজনে প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ইউপি সদস্যা ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলফাতুন্নেছা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্কুল এসএমসি কমিটির সদস্য কে.এম রেজাউল করিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্জালনা করেন ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবরান আলী।

এসময় বক্তারা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সরকারের শিক্ষার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শতভাগ শিক্ষা নিশ্চিত করনের আহবান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।