তালা প্রতিনিধি: তালা উপজেলায় ৪৮তম জাতীয় (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) গ্রীষ্মকালীন আন্ত: ফুটবল টুর্নামেন্টে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কপোতাক্ষ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে তালা শহীদ কামেল হাইস্কুলকে পরাজিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার, শক্তি পদ কর, শিক্ষক মো. মিজানুর রহমান, মো. ওসমান আলী প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. আসাদুল ইসলাম এবং লাইনসম্যানের দায়িত্ব পালন করেন মাহমুদুল ইসলাম ও মো. মাসুম পাড়। এ সময় শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। অপরদিকে কাবাডি (বালক) খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং কাবাডি (বালিকা) কুমিরা বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় ওয়াক ওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
