চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লের স্ত্রী হাসনা হেনা লতিফ (৪৫) আর নেই।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকার দিকে ঢাকার গ্রীণ লাইফ নামক একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
