ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শেষ খেলা অনুষ্ঠিত

admin
September 8, 2019 9:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে ধলবাড়িয়া ইউনিয়নকে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মোমেনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।

প্রসঙ্গত, উপজেলার ১২ ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করে। পরবর্তীতে ৬ টি দলে মধ্যে দ্বিতীয় পর্বের খেলা শেষে ৩ টি দল তৃতীয় পর্বে উন্নীত হয়েছে। আজ (সোমবার) সাদপুর ফুটবল মাঠে তৃতীয় পর্বে উন্নীত কৃষ্ণনগর, রতনপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মধ্যে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ফুটবল মাঠে পরস্পর মুখোমুখি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।