ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা পৌর ৩ ও ৫ নং ওয়ার্ড শাখার কমিটির অনুমোদন

admin
September 7, 2019 10:54 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা পৌর ৩ ও ৫ নং ওয়ার্ড শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার ওয়ার্ড কার্যালয়ে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী তরুণ লীগের সভাপতি মো. বাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি মো. মনিরুজ্জামান (মামুন)। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী তরুণ লীগের সাধারণ সম্পাদক মো. আনিকুল ইসলাম, পৌর তরুণ লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফয়সাল হোসেন, প্রচার সম্পাদক রুবেল, সদস্য লিমন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আবুল হোসেন কে সভাপতি, আলমগীর কবীরকে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড আওয়ামী তরুণ লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া মেহেদী মাহমুদ শুভকে সভাপতি, বিল্লাহ হোসেন কে সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী তরুণ লীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।