ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
September 7, 2019 10:51 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের জে এস সি পরীক্ষার্থীদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে বহেরা হাইস্কুল কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে। এ বিদ্যালয় হতে এ বছর ২৪১ জন ছাত্র-ছাত্রী জে এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। তাদের শত ভাগ কৃতকার্যতা অর্জন করার লক্ষে অভিভাবকদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ডা. শোকর আলী, অভিভাবক সদস্য নূরে আজম, ডা. অহিদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, শিক্ষক সন্তোস কুমার, কুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তপন কুমার বাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।