ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার কাটিপাড়াতে শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা : আটক ১

admin
September 7, 2019 10:46 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার কাটিপাড়াতে শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমন মোড়ল নামে একজনকে আটক করেছে। রাড়–লী ইউপির কাটিপাড়া গ্রামের বাড়ির মালিক শিক্ষক শ্যামল কুমার দাশ জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে চোর সিন্ডিকেট দল বাড়িতে প্রবেশ করে গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। এক পর্যায়ে চোরদের রেখে যাওয়া এক্সপ্লোরার ডবিøউ৬৮ মডেলের সিম্ফনি মোবাইল ফোন পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষক শ্যামল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে, যার নং- ০৫। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অখিল রায় জানান, এ ঘটনায় ইমন মোড়ল নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং চোরদের ফেলে যাওয়া আলামত মোবাইলের সূত্র ধরে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।