ব্রহ্মরাজপুর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহরে বাংলা ইংরেজি সাবলীল ভাবে শত ভাগ পঠন নিশ্চিতকরণে মুজিব বর্ষ উদযাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ব্রহ্মরাজপুর ক্লাস্টারের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে ৬৭নং ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিদায় ও নবাগত অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়। মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার এস. এম মফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, আ. গনি, নাজমুল করিম, মইনুদ্দিন, নুরুল আমিন, রেবেকা সুলতানা প্রমুখ । এ সময় ব্রহ্মরাজপুর ক্লাস্টারের ৩৫জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কর্মকার।
