কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: নতুন ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে কাশিমাড়ীতে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমের ছবি উঠানোর কাজ শুরু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) শুরু হয়ে ছবি তোলার কার্যক্রম চলবে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ছবি উঠানো হবে। কার্যক্রমের প্রথম দিনে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বর্তমান ডিজিটাল যন্ত্রপাতির সাহায্যে দ্রæত ও সুষ্ঠুভাবে ছবি তুলতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ছবি তুলতে আসা ভোটাররা। প্রথম দিনে নতুন ভোটারদের মধ্যে ছবি তোলার জন্য উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
