নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলায় নলতা ইউনিয়ন ও কৃষ্ণনগর ইউনিয়ন নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে। পরবর্তীতে টাইব্রেকারে কৃষ্ণনগর ইউনিয়ন ৪-২ গোলের ব্যবধানে নলতা ইউনিয়নকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন তাপস সরকার এবং সহকারী হিসেবে ছিলেন আব্দুর রাশেদ ও বাবু। আজ রবিবার মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে ধলবাড়িয়া ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরস্পর মুখোমুখি হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
