নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুশুলিয়া যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম খেলায় বন্দকাটি ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে দেবহাটা উপজেলার টিকিট মায়ের বাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন সোহাগ ও রুবেল। টুর্নামেন্টের উদ্বোধন করেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী কাউফিল অরা সজল। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় কুশুলিয়া যুব সংঘ ও দেবহাটার গাজীরহাট ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
