ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বদ্রুনেছা স্কুলের গ্রন্থাগারিকের মৃত্যু

admin
September 7, 2019 10:34 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলারোয়া উপজেলার জয়নগরের বদ্রæনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) অলিউর রহমান বাচ্চু’র(৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্কুলে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত বাচ্চু পার্শ্ববর্তী তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের ওয়াজেদ আলী মেম্বরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নগর বাজার সংলগ্ন বদ্রæনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিক অলিউর রহমান বাচ্চু প্রতিদিনের ন্যয় মোটরসাইকেল যোগে স্কুলে আসছিলেন। ধানদিয়া স্কুলের পার্শ্ববর্তী জয়নগর কাছারি (ভূমি) অফিসের সামনে রাস্তার উপর থাকা কয়েকটি হাঁস বাঁচাতে গিয়ে তাৎক্ষনিক মোটরসাইকেলের ব্রেক ধরলে তিনি রাস্তার উপর পড়ে যান। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার জোহর নামাজের পর গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অলিউর রহমান বাচ্চুর আকস্মিক মৃত্যুতে তার কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বদ্রæনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও সহকারী শিক্ষকরা জানান, সহকারী গ্রন্থাগারিক পদে অলিউর রহমান বাচ্চু এই বিদ্যালয়ে ১বছর আগে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি তিনি এমপিওভুক্ত হয়েছিলেন। তিনি সৎ ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এ ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।