ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

admin
September 6, 2019 11:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি’ স্লোগানে শেখ রাসেল স্মৃতি ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পারকুখরালী শেখ রাসেল ক্রীড়া সংঘ এ খেলার আয়োজন করে। পারকুখরালী শেখ রাসেল ক্রীড়া সংঘ’র সভাপতি আল কাদিউর রহমানের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সমাজসেবক কুরবান আলী প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ‘শেখ রাসেল’ ক্রীড়া সংঘ’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।