নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আর্য্য মন্দিরে (নিজস্ব কার্যালয়) সংগঠনের সভাপতি বিজিত কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারে সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী সভাপতি চÐি চরণ মন্ডল, সহ-সভাপতি কার্ত্তিক মল্লিক, দপ্তর সম্পাদক স্বপন কুমার চ্যাটার্জী, ছাত্র বিষয়ক সম্পাদক কানু দাস, অর্থ বিষয়ক সম্পাদক দেব প্রসাদ মন্ডল, কুশুলিয়া ইউনিয়নের সহ-সভাপতি মাখন চন্দ্র বিশ্বাস, সহ-যুব বিষয়ক সম্পাদক প্রকাশ দেবনাথ, মৌতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুকদেব কুমার রায়, সহ-মানবাধিকার প্রকাশ চন্দ্র সরদার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক গোবিন্দ মন্ডল, জাগো হিন্দু পরিষদের সভাপতি শিক্ষক তপন কুমার ঘোষ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার লক্ষণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
