নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে কুশুলিয়া ইউনিয়নকে পরাজিত করেছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন শেখ ইকবাল আলম বাবলু, সৈয়দ মোমেনুর রহমান ও মামুন। শনিবার বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় উপজেলা পরিষদ মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন ও নলতা ইউনিয়ন পরস্পর মুখোমুখি হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
