ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সদ্য প্রয়াত গোলাম রব্বানীর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

admin
September 6, 2019 11:28 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: সদ্য প্রয়াত কলারোয়ার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী গোলাম রব্বানীর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মা নামাজের পর এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বৃহস্পতিবার এশার নামাজের পর কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত গোলাম রব্বানী কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। সেখানে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রোফেসর আবু নসর, প্রোফেসর আবু বকর সিদ্দিক, প্রয়াতের বড় ছেলে গোলাম আজম, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক মাও: আকবর আলী ও প্রাণী সম্পদ অফিসের ডাক্তার আকবর হোসেন প্রমুখ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও বুঝতলা সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাও: লুৎফর রহমান ফারুকী। এছাড়া সকল দোয়া অনুষ্ঠানে অসংখ্য মুসল্লী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।