কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ৩আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে পৃথক স্থান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের আব্দুল সরদারের পুত্র আজহার হোসেন (২৮), জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত তফেজউদ্দীন বিশ্বাসের পুত্র সিরাজুল ইসলাম (৪৫) ও কেঁড়াগাছী ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মুনসুর আলীর পুত্র জাকির হোসেন (৩০)। থানা সূত্র জানায়- পৃথক অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
