কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শ্রীশ্রী রাধিকার জন্মতিথি অষ্টমী পূজা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পৌর সদরের ঝিকরা পাড়–ইপাড়া কালী মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে। ফলে এক ধর্মের উৎসবে অন্য ধর্মের মানুষদের মিলনমেলা দেখা যায়। যার যার ধর্ম তারা পালন করলেও উৎসবের ক্ষেত্রে ‘মানুষ’ হিসেবে সকলে সমান।’ তিনি আরো বলেন- ‘এলাকার যেকোনো সমস্যা, সম্ভাবনা, উন্নয়নে যেমন কোন ধর্মীয় ভেদাভেদ থাকে না তেমনি উৎসবের ক্ষেত্রেও ভেদাভেদ নেই।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন। এ সময় মন্দিরের অবকাঠামো উন্নয়ন, পার্শ্ববর্তী কাচা রাস্তা সংস্কারের জন্য ১লাখ টাকা অনুদানের প্রতিশ্রæতি দেন অতিথিবৃন্দ। পাশাপাশি মন্দির চত্বরে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। এ সময় ওয়ার্কসপার্টির নেতা সহকারী অধ্যাপক আবুল খায়ের, জয় মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, মাস্টার উত্তম কুমার, নরেন্দ্র নাথ ঘোষ, লক্ষন চন্দ্র বিশ্বাস, সুনিল দাশ, সঞ্জয় সাহা, কলারোয়া নিউজের রিপোর্টার আদিত্য বিশ্বাস, রাজেস পাল, প্রান্ত দেবনাথসহ বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
